শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৩৬৩ বছরে যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : July 20, 2022
৩৬৩ বছরে যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

৩৬৩ বছরের ইতিহাসে যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে লন্ডনের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও গ্রিসে অব্যাহত রয়েছে দাবানল। পরিস্থিতি অবনতি হওয়ার সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও।

এমন অসহনীয় অবস্থা আগে দেখেনি যুক্তরাজ্যের মানুষ। এবারই প্রথম ৪০ ডিগ্রি তাপমাত্রায় বাস করছে লন্ডন, ইয়র্কশায়ার, হার্টফোর্টশায়ার, সাফোল্ক ও নরফোল্কের বাসিন্দারা। তীব্র দাবদাহে লন্ডনের ওয়েনিংটনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে লন্ডনের হিথ্রো শহরে ৪০ দশমিক ২ ও লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলাসিয়ায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে। যা ৩৬৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

স্থানীয়দের একজন জানান, যে গরম পড়েছে তাতে বাইরে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। যতক্ষণ ঘরে থাকি আরাম লাগে।

লন্ডনে ঘুরতে আসা এক পর্যটক জানায়, আমরা কয়েকদিনের জন্য লন্ডনে ঘুরতে এসেছি। তবে এখানে এসে অতিরিক্ত তাপমাত্রায় দিন পার করতে হচ্ছে । গরমের কারণে অনেক খাবারের দোকান বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে বেশ কষ্টে দিন যাচ্ছে আমাদের।


অন্যান্য সংবাদ