শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১৮ বছরের সংসারের ইতি টানলেন অভিনেত্রী শুভাঙ্গী

রিপোর্টারের নাম : / ১০২ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। পেশাগত জীবনে দারুন সফল এ অভিনেত্রী হার মেনেছেন তার ব্যাক্তিগত জীবনে। ভেঙেছে তার দীর্ঘ ১৮ বছরের সংসার।

তার ১৮ বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আর পীযূষ এই সম্পর্কটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। আমরা বিগত ১ বছর ধরে এক ছাদের তলায় থাকছি না। আসলে যে কোনো বিয়ে বা সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব থাকাটা অত্যন্ত জরুরি। প্রতিটি উপায়ে সম্ভাব্য সব কিছু চেষ্টা করার পরেই আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, ২০০৩ সালে ইনদওরে পেশায় ডিজিটাল মার্কেটিংয়ের কর্মী পীযূষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শুভাঙ্গী। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে ১৮ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই ইনস্টাগ্রামে একটি কালো শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন শুভাঙ্গী। কালো শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে রজনীগন্ধা হাতে ক্যামেরাবন্দি হয়েছেন শুভাঙ্গী।


অন্যান্য সংবাদ