শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১৪৭ দিন বন্ধ থাকার পর খুলল জাতীয় চিড়িয়াখানা : প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক / ৮৯ জন দেখেছেন
আপডেট : August 27, 2021

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ২ এপ্রিল জাতীয় চিড়িয়াখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

দীর্ঘ ১৪৭ দিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে খুলেছে এ চিড়িয়াখানা। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের চিড়িয়াখানায় প্রবেশ করতে হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

দীর্ঘদিন পর চিড়িয়াখানা খোলায় আগত দর্শনার্থীদের উচ্ছ্বসিত দেখা গেছে। ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে চিড়িয়াখানার কাউন্টারে। ঘুরতে আসা শিশুদের প্রাণীর খাঁচার কাছে গিয়ে আনন্দে সময় কাটাতে দেখা গেছে। অভিভাবকরাও প্রশান্তির শ্বাস নিচ্ছেন। তারা শিশুদের কোলে নিয়ে ঘুরে ঘুরে নানা প্রাণী দেখাচ্ছেন।

মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে আসা হাসান চৌধুরী বলেন, করোনার কারণে পরিবার নিয়ে দীর্ঘদিন বাইরে বের হতে পারিনি। গতরাতে খবর পেয়েছি চিড়িয়াখানা খুলছে। তাই আজ বন্ধের দিন হওয়ায় পরিবার নিয়ে চলে এসেছি। পিচ্চি মেয়েটাও অনেক আনন্দ পেয়েছে। আমরাও একটু সবুজের মাঝে প্রশান্তি পাচ্ছি।

আরেক অভিভাবক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন চিড়িয়াখানা বন্ধ থাকায় সবকিছু সতেজ মনে হয়েছে। প্রাণীগুলোও দেখতে ভালো লাগছে। তবে দীর্ঘদিন মানুষ না দেখায় কিছুটা আতংকিত মনে হয়েছে সেগুলোকে।

 

জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতীফ বলেন, ‘আজ চিড়িয়াখানা খোলা হয়েছে। এখন থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে দর্শনার্থীদের কঠোর এবং কঠিনভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আমরা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষার পর সবাইকে প্রবেশ করতে দিচ্ছি। হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি। একমুখী প্রবেশের ব্যবস্থা করেছি। সতর্কবাণী প্রচারের জন্য ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা করেছি। প্রতি ১৫ মিনিট পরপর পুরো চিড়িয়াখানায় সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে। এছাড়া ১৩টি জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।’

 


অন্যান্য সংবাদ