শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১১ জেলায় অবৈধ ৯৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : May 28, 2022

১১ জেলায় অবৈধ ৯৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এর মধ্যে শেরপুরে ৪২টি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শেরপুর জেলাজু‌ড়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযানে ১০১‌টির মধ্যে ৪২‌টি বন্ধ ঘোষণা ক‌রে‌ছে জেলা সি‌ভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য। এসময় যে সকল প্রতিষ্ঠানের কাগজের মেয়াদ উত্তীর্ণ রয়েছে, তাদের আগামী ১৫দিনের সময় দেয়া হয়েছে।

সি‌ভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেন, যেসব প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য আবেদন করেছে, কিন্তু দাপ্তরিক দীর্ঘসূত্রিতার কারণে তা প্রক্রিয়াধীন আছে তারা এ অভিযানের আওতাভুক্ত থাকবে। কিন্তু যারা ন্যূনতম কোন অনুমোদনের পরোয়া না করে ব্যবসা করছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে নাটোরে বৈধ কাগজপত্র না থাকায় ১১টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। শহরের মাদরাসা মোড়ে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। পদ্মা ক্লিনিক, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারসহ এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

এছাড়া নোয়াখালীতে ৮ এবং টাঙ্গাইল ও মাগুরায় ৭টি করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ৫টি করে এবং ময়মনসিংহ ৪, সাভারে দুই ও ভোলায় ১টি ক্লিনিক সিলগালা করা হয়েছে।


অন্যান্য সংবাদ