শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১০ ডিসেম্বরের মধ্যেপ্রথম-নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৮৬ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার মহাপরিচালকের স্বাক্ষর করা এ সংক্রান্ত নির্দেশনা  শুক্রবার প্রকাশিত হয়। নির্দেশনায় জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন ফরম সংগ্রহ করা হবে।

আর ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের অনলাইন লটারির দিন ধার্য রয়েছে। নির্দেশনায় বলা হয়, সব আঞ্চলিক উপপরিচালকের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।


অন্যান্য সংবাদ