মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হাসপাতালে রোগীতে টাইটম্বুর: ফাঁকা নেই আইসিইউ

কেএমআর / ১০১ জন দেখেছেন
আপডেট : July 7, 2021

দেশে মহামারি করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে দেশের বিভিন্ন হাসপাতালে সাধারণ শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে করোনা ডেডিকেটেড অন্যতম কুর্মিটোলো জেনারেল হাসপাতাল। এ হাসপাতালে করোনা রোগীদের জন্য ২৭৫ সাধারণ শয্যাতে ভর্তি রয়েছেন অতিরিক্ত ৫০ রোগী। ঢাকার আরও দুইটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শয্যা সংখ্যা ৩৮টি এবং গ্রিনলাইফ হাসপাতালে শয্যা সংখ্যা ৮০টি। এ দুই হাসপাতালেও শয্যার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ১০৯ শয্যার বিপরীতে অতিরিক্ত ভর্তি আছেন ১০ জন। এ বিভাগেরই ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ শয্যার বিপরীতে অতিরিক্ত পাঁচ জন, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৬ শয্যার বিপরীতে ভর্তি আছেন অতিরিক্ত ১৫ জন রোগী।

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ৭২ শয্যার বিপরীতে অতিরিক্ত ভর্তি আছেন এক জন, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের ২৪২ শয্যার বিপরীতে অতিরিক্ত ১১ জন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৩৪ শয্যার বিপরীতে অতিরিক্ত ১৬ জন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮০ শয্যার বিপরীতে অতিরিক্ত পাঁচ জন রোগী ভর্তি আছেন।
খুলনা বিভাগের কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতলের ১৯০ বেডের বিপরীতে ৬৫ জন, মাগুরা সদর হাসপাতালের ৫০ শয্যার বিপরীতে সাত জন অতিরিক্ত রোগী ভর্তি আছেন। আর বরিশাল বিভাগের বরগুনা জেলা সদর হাসপাতালের ৫০ শয্যার বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি আছেন আট জন।
এছাড়া রাজধানীর ৮টি বড় সরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই। এর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের সবক’টি রোগীভর্তি। সরকারি এই আট হাসপাতালের ১২৭ বেডে রোগী ভর্তি রয়েছে।


অন্যান্য সংবাদ