শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘স্মার্ট শিক্ষার জন্য স্মার্ট পরিবেশের প্রয়োজন’

রিপোর্টারের নাম : / ২৮২ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

স্মার্ট শিক্ষা দেওয়ার জন্য স্মার্ট পরিবেশের প্রয়োজন। গত এক দশকে শিক্ষার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সরকার শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। এখন আর কোনও স্কুলে ভাঙা বেড়া, টিনের চালা নেই তা যেমন সত্যি, তেমনি সব স্কুলে খুব উঁচুমানের অবকাঠামো নেই সেটাও সত্যি। তাই আমার যেসব স্কুলে ভালো সুবিধা নেই সেখানেও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি কি না সেটা মাথায় রাখতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ‘গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এসটিএস গ্রুপ। যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি গ্রহণের মাধ্যমে তারা দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আর এ লক্ষ্য পূরণে, তাদের আইএসডি এবং ডিপিএস রয়েছে। ‘স্কুল অব লাইফ’ ধারণা নিয়ে গ্লেনরিচ নামে গ্রুপটি আরেকটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করেছে। আমার বিশ্বাস স্কুলটির শিক্ষাদান পদ্ধতিতে বাংলাদেশের সংস্কৃতি ও বিশ্বাসকে যুক্ত করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ম্যাট ক্যানেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল স্কুলস সার্ভিসেসের (আইএসএস) পরিচালক স্টিভ প্লিসিনস্কি এবং এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল।

আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং এবং গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুগডাল। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এসটিএস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ