রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ চেলসির মাঠে জয়ের খরা কাটাল টটেনহাম ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, পরে ক্ষোভ প্রকাশ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির

অনলাইন ডেস্ক / ১৯ জন দেখেছেন
আপডেট : October 23, 2026
স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২৮ অক্টোবরসহ লক্ষ্মীপুর জেলা ও সারা দেশে আন্দোলন সংগ্রামের সময় বিরোধী দল কোথায় ছিল, সেই প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, ‘বিরোধী দলের ছাত্রসংগঠন কিছু বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ছিল, তারা ছাত্রলীগ করত। কার সঙ্গে কার আঁতাত ছিল, তা জাতি জানে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে কার সঙ্গে কার আঁতাত ছিল, সবাই তা জানে। ফ্যাসিস্টদের সঙ্গে মিলে তারা ১৭৩ দিন হরতাল অবরোধ করেনি।’

অনুষ্ঠানে দত্তপাড়া ইউনিয়নের প্রান্তিক, অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকদের মতে, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে এ উদ্যোগ ভূমিকা রাখবে।টিভি দেখুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের জেলা কর্মকর্তা আনোয়ার পাশা, চিকিৎসক ডা. বি কে দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠনসহ অন্যরা।

লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটি শিক্ষা, পরিবেশ, শিশু বিকাশ, সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।


অন্যান্য সংবাদ