শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

সারাদেশে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত আছে। দ্বিতীয় দিনে রাজধানীতে ৭টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে গত দু’দিনে শুধু ঢাকা মহানগরীর ১৫টি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত হল।

চট্টগ্রামে অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও সনদ বিহীন নার্স থাকায় নগরীর পাঁচলাইশে পিপলস ও মিরর হাসপাতালের কার্যক্রম ১০ দিনসহ আরও ১৪৫ টি প্রতিষ্ঠান স্থগিত করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য খাতে অনিয়ম রোধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েকটি ক্লিনিকে জরিমানাসহ ৫৩ টি প্রতিষ্ঠান স্থগিত করা হয়েছে। অভিযানের খবর পেয়ে একাধিক অবৈধ ক্লিনিকের মালিক ও কর্মচারিরা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে গেছেন। বরিশালে ১২টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহে ৫৪টি, খুলনায় ১৪৯টি, রংপুরে ১৯টি এবং সিলেটে একটি প্রতিষ্ঠান স্থগিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, নাটোরের বড়াইগ্রামে জাহাঙ্গীর জেনারেল হাসপাতাল থেকে আব্দুল করিম লোহানী নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। এসময় হাসপাতালটিও সিলগালা করে দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। জয়পুরহাটে আনারকলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, পদ্মা ক্লিনিক আংশিক সিলগালা ও সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।


অন্যান্য সংবাদ