মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ পেলেন মেসি, প্রশংসায় ভাসালেন রাজকন্যা

স্পোর্টস ডেস্ক / ১৮ জন দেখেছেন
আপডেট : October 24, 2026
স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ পেলেন মেসি, প্রশংসায় ভাসালেন রাজকন্যা

অসাধারণ সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের স্বীকৃতি এবং বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ৩৯ বছর বয়সী এই মহাতারকার হাতে পুরস্কারটি তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর। স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে অনন্য মর্যাদার কারণে এই পুরস্কারকে প্রায়ই ‘স্প্যানিশ নোবেল’ হিসেবে অভিহিত করা হয়।

পুরস্কারের স্মারক হিসেবে মেসির হাতে একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দিয়ে রাজকন্যা লিওনর তার বক্তব্যে বলেন, ‘মেসি অসাধারণকে প্রতিদিনের সাধারণ ঘটনায় পরিণত করেছেন। মাঠের খেলাকে নিখুঁতভাবে পড়ে সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার অনন্য ক্ষমতা তার রয়েছে। সবচেয়ে বড় বিষয়, তিনি সব সময় নিজের অহংকারের ওপরে দলীয় চেতনাকে স্থান দিয়েছেন।’

অনুষ্ঠানস্থলে মেসি পৌঁছালে ব্যাগপাইপ ও ঢোলের তালে আর্জেন্টিনার জার্সি পরা বেশ কিছু সমর্থক উল্লাসে ফেটে পড়েন এবং প্রিয় তারকার নামে স্লোগান দেন। গত জুন মাসেই এই পুরস্কারের জন্য মেসির নাম ঘোষণা করেছিল বিচারকমণ্ডলী, যেখানে তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে আখ্যায়িত করা হয়।

১৯৮১ সালে প্রবর্তিত এই সম্মাননার সাথে ৫০ হাজার ইউরো (প্রায় ৭০ লাখ টাকা) পুরস্কার অর্থ প্রদান করা হয়। প্রতিবছর শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া ক্ষেত্রে বৈশ্বিক সংহতি, মানবিক অবদান ও সেরা অর্জনের জন্য এটি দেওয়া হয়ে থাকে। ক্রীড়া বিভাগে ইতিপূর্বে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, এলিউদ কিপচোগে ও লিন্ডসে ভন-এর মতো ক্রীড়াবিদরা এই পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, আটবারের ব্যালন ডি’অর ও বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়ে চলতি মাসের শুরুতেই বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ২১ বছর কাটিয়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি জেতার পর পিএসজি হয়ে বর্তমানে তিনি আমেরিকার এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। সূত্র- এএফপি


অন্যান্য সংবাদ