শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা: ফাইনালে কে কার মুখোমুখি!

স্পোর্টস ডেস্ক / ৮৯ জন দেখেছেন
আপডেট : July 4, 2021

আগের দিন সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। আর আজ (রবিবার) শেষ চারের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার নকআউট পর্বের যে পথ তৈরি হয়েছে, তাতে দুই দলের ফাইনালের আগের যে দেখা হচ্ছে না, সেটা আগেই জানা গিয়েছিল। সুতরাং, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে, এ নিয়ে আগ্রহ ছিল দল দুটির সমর্থকদের।

ফাইনালে ওঠার পথে ব্রাজিলের প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে আগেই। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে সেলেসাওরা লড়বে পেরুর বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার (৬ জুলাই) ভোর ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল-পেরু।

ব্রাজিলের পর আর্জেন্টিনাও উঠেছে সেমিফাইনালে। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে শেষ চার নিশ্চিতের সঙ্গে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে আলবিসেলস্তেদের। রবিবার সকালে ইকুয়েডরকে ৩-০ গোলের হারানোর আগেই আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ ঠিক হয়ে ছিল। দিনের আগের কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালের স্পট পূরণ করে রাখে কলম্বিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় বুধবার (৭ জুলাই) সকাল ৭টায় সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা-কলম্বিয়া।

কলম্বিয়া সেমিফাইনালে ওঠায় বিদায় নিয়েছে উরুগুয়ে। লু্ইস সুয়ারেসদের টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে লস ক্যাফেতেরোস। চেষ্টার কোনও কমতি রাখেনি দুই দল। কখনও উরুগুয়ে আক্রমণে উঠেছে, আবার পরক্ষণেই কলম্বিয়া তৈরি করেছে গোলের সুযোগ। কিন্তু কাজ হয়নি। নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়েকে ৪-২ গেলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া।

সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময়):

প্রথম সেমিফাইনাল

ব্রাজিল-পেরু, ৬ জুলাই (মঙ্গলবার), ভোর ৫টা

দ্বিতীয় সেমিফাইনাল

আর্জেন্টিনা-কলম্বিয়া, ৭ জুলাই (বুধবার), সকাল ৭টা


অন্যান্য সংবাদ