শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সেজান জুসের কারখানায় নিহতদের লাশ কাল থেকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ১০২ জন দেখেছেন
আপডেট : August 3, 2021

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের লাশ বুধবার (৪ আগস্ট) সকাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রথমদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশ হস্তান্তর শুরু হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি নিহত শ্রমিকদের ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করে লাশের পরিচয় শনাক্ত করেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে আমরা ৪৮টি মরদেহের মধ্যে ৪৫ জন শ্রমিকের লাশ শনাক্ত করেছি। আমাদের রিপোর্ট রূপগঞ্জ থানায় পৌঁছে দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানা হয়ে রিপোর্টটি আবার সিআইডিতে এসেছে। কারণ, মামলাটি সিআইডি তদন্ত করছে।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা লাশ হস্তান্তর শুরু করবেন। বাকি তিন জনের লাশ শনাক্তের কাজ চলছে। তাদের স্বজনদের পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে।

 


অন্যান্য সংবাদ