মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সুইস ব্যাংকে টাকা রাখা ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের খোঁজে দুদক

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

সুইস ব্যাংকে টাকা রাখা ৬৭ বাংলাদেশি ব্যাক্তি-প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)-র কাছে থাকা এসব তথ্য নিয়ে তাদের সম্পদের উৎসসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে সংস্থাটি।

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে এখন বাংলাদেশিদের টাকার পাহাড়। সম্প্রতি প্রকাশ হওয়া সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। ২০২১ সালে এই অর্থের পরিমাণ ৫৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৭ কোটি ১১ লাখ ফ্রাঁ। স্থানীয় মুদ্রায় যা ৮ হাজার ২৭৫ কোটি টাকা।

নিয়ম অনুযায়ী গ্রাহকের তথ্য গোপন রাখে সুইস কর্তৃপক্ষ। তবে, প্রতিবেদন প্রকাশের পর শনিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত পরিচালক কামাল হোসেন এক সেমিনারে জানিয়েছেন, তারা সুইস ন্যাশনাল ব্যাংক থেকে ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের তথ্য পেয়েছেন যা দুদকসহ বিভিন্ন তদন্তকারী সংস্থাকে দিয়েছেন।

তবে, দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছেন, বিএফআইইউ তাদের কোনো তথ্যই দেয়নি।

দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, ‘দুদককে এখন পর্যন্ত কোন তথ্য তারা দেয়নি। আমি আজ বিভিন্ন অফিসে খোঁজখবর নিয়েছি। সেখানে এখন পর্যন্ত দুদক ৬৭ জনের কোন নাম পায়নি।’

৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকায় কাদের নাম, কি তাদের আয়ের উৎস তা এখন জানতে চায় দুদক।

দুদক কমিশনার আরও বলেন, ‘দুদককে জানালে দুদক অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমাদের যতি আইনগত বাধা না থাকে তাহলে আমরা তথ্য চাবো। আর যদি বিএফআইইউ আমাদের তথ্য দেয় তাহলে আমরা তা মোতাবেক কাজ করব। এই পাঁচারকারির সংখ্যা খুব বেশি না। কিন্তু টাকা পাঁচার করে অনেক বেশি। তাদের প্রতি সচেতন হতে হবে আমাদের।’

অর্থপাচারের তদন্তকারী সংস্থা একসময় কেবল দুদকের হাতে থাকলেও এখন এনবিআর, সিআইডিসহ ছয়টি প্রতিষ্ঠান তদন্ত করছে। তবে দুদকের মামলাতেই সাজার হার শতভাগ।


অন্যান্য সংবাদ