শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিলেটে বিচারকের কোরবানির গরু চুরি, থানায় জিডি!

সিলেট জেলা প্রতিনিধি / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

এবার সিলেটে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন এক চোর। ঘটানার সূত্রে জানা গেছ, সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী কোরবানির জন্য গরু কিনেছিলেন। কিন্তু গরুটি আদালত চত্বর থেকে চুরি যাওয়ায় কোরবানি দেওয়া হয়নি তার।

মঙ্গলবার (১২ জুলাই) ঈদের ছুটির পর আদালতের কার্যক্রম শুরু হলে চুরির ঘটনাটি আদালত পাড়ায় জানাজানি হয়।

গরু চুরির তথ্য দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি (জিবি) রাজ উদ্দিন বলেন, বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই।

তিনি আরও বলেন, এটি খুবই আশ্চর্যের ঘটনা। আদালত চত্বর থেকে কীভাবে একটি গরু চুরি হয়ে গেল, তার কোনো হদিস পাওয়া গেল না।

এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, আমিও এ ঘটনা শুনেছি। বিষয়টি খুবই বিব্রতকর।

সিলেট কোতোয়ালি থানার ওসি মাহমুদ আলী জানান, এ ব্যাপারে একটি চুরির মামলা নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

তবে আদালতের যে এলাকা থেকে গরুটি চুরি গেছে সেখানে কোনো সিসি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ