শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে বাস চাপায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৫ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় মোটরসাইকেলের চালক জিসান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোহী সিফাত হোসেন।

বুধবার সকালে সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত সিফাত হোসেন (১৮) একই এলাকার মামুনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ছোনগাঁছা যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান জিসান এবং আহত হন তার বন্ধু সিফাত। আহত সিফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ