রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

সিম বিক্রিতে নিষেধাজ্ঞা, গ্রামীণফোনের শেয়ারের দাম কমল

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ খবরে দেশের শীর্ষ মোবাইল অপারেটরের শেয়ার দাম কমেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) পুঁজিবাজার খুলতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)গ্রামীণফোনের শেয়ারের মূল্য হ্রাস পেতে শুরু করে। সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিনে গতকাল বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী দর ছিল ৩০০ টাকা ১০ পয়সা। আজ দুপুরে প্রায় ৬ টাকা কমে তা ২৯৪ টাকা ৯০ পয়সায় নেমে আসে। ওই সময় পর্যন্ত গ্রামীণফোনের ১ লাখ ২৯ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়।

গ্রাহকদের মানসম্মত ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে না পারায় গ্রামীণফোনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি। তারা জানিয়েছে, গ্রাহকদের কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে পারলে আবার নতুন সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় গ্রামীণফোন। বাজার মূলধন হিসেবে পুঁজিবাজারের সবচেয়ে বড় কোম্পানি এটি। এখন প্রতিষ্ঠানটি গ্রাহক সংখ্যা মোট ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।


অন্যান্য সংবাদ