শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিটির ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে : দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি / ৮৭ জন দেখেছেন
আপডেট : October 3, 2021

সারাদেশে নয়, শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (০৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের অধিক তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটিও যে কোনো জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধুমাত্র সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া সম্ভব হবে। টিকা কখন, কীভাবে দেওয়া শুরু করতে পারবো তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথাবার্তা চলছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ