শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সারাদেশে বিদ্যুৎ স্বাভাবিক সরবরাহ শুরু

রিপোর্টারের নাম : / ৭৭ জন দেখেছেন
আপডেট : October 4, 2022

জাতীয় গ্রিডের বিপর্যয় দেখা দেয়ায় দেশে কিছু স্থান বিদ্যুৎহীন হয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু ঘণ্টা তিনেকের মধ্যে বিভিন্ন স্থানে বিপর্যয় কেটে যায়।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর কিছু এলাকায়ও বিদ্যুৎ সরবারহ চালু হয়েছে।

ডেসকো জানিয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ডিপিডিসি জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

অতি দ্রুত এই সমস্যার সমাধান হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন দেশের সচেতন মহল। সেই সঙ্গে কেন এই বিপর্যয় ঘটেছে তা খতিয়ে দেখতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


অন্যান্য সংবাদ