মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সারাদেশে ফের গণ টিকাদান শুরু

কেএমআর / ১১৪ জন দেখেছেন
আপডেট : July 1, 2021

সারাদেশে দুই মাসেরও বেশি সময় পর আজ (বৃহস্পকিবার) থেকে ফের গণটিকাদান শুরু হয়েছে। তবে এবারে চীনা কোম্পানি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

সব মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল ও ২৫০ শয্যার হাসপাতালে সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। আর ফাইজারের টিকা দেয়া হচ্ছে ঢাকার সাতটি কেন্দ্রে।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু টিকা সঙ্কট দেখা দিলে গত ২৫ এপ্রিল সে কর্মসূচি স্থগিত করা হয়। সেসময় টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছিল।

সম্প্রতি চীনের সিনোফার্ম এবং যুক্তরাজ্যের ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর বুধবার আবারও গণটিকাদান শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী দুই মাস ৭দিন পর ফের শুরু হল টিকাদান কর্মসূচি।

তবে এখনও কিছু কিছু জায়গায় টিকাদান পুরোপুরি শুরু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ৪৮টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্র বাদ দেয়া হয়েছে। সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে ঢাকার ৪০টি কেন্দ্রে।

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে দেয়া হচ্ছে ফাইজারের তৈরি টিকা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান বলেন, আমরা শুধু ফাইজার দিচ্ছি। আর অক্সফোর্ডের কিছু টিকা আছে সেগুলো দেব। যারা বিদেশগামী, তারা যেই আসুক, সত্যিকার অর্থে বিদেশগামী হলে আমরা স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে টিকা দিয়ে দেব। পাশাপাশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজও দেয়া হচ্ছে।

যারা নিবন্ধন করেছেন কিন্তু কোভিশিল্ড পাননি, তাদের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্যসহ অগ্রাধিকার তালিকায় থাকা কর্মীরাও টিকা পাচ্ছেন।

এদিকে নতুন করে নিবন্ধন কার্যক্রম খুলে দেয়ার পর বুধবার পর্যন্ত টিকার জন্য ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজারের তৈরি ১ লাখ ৬২০ ডোজ এবং চীনের উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দেশে এসেছে, যা দিয়ে আবারও গণটিকাদান শুরু হল।


অন্যান্য সংবাদ