বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

সাবেক প্রধানমন্ত্রী আবের অন্ত্যেষ্টিক্রিয়া টোকিওতে অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পরিবার এবং বন্ধু-বান্ধব মঙ্গলবার টোকিও’র একটি মন্দিরে ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য জড়ো হয়। মন্দিরের বাইরের শোকার্ত মানুষ প্রিয় নেতার ‘জঘণ্য’ হত্যার নিন্দা জানায়।

আবে শুক্রবার নারা শহরে নির্বাচনী প্রচারাভিযানে বক্তৃতা দেওয়ার সময় খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন। উচ্চ কক্ষের নির্বাচনের কয়েক দিন আগে যেখানে তার ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকা সত্বেও আবে ঐ এলাকায় ঘাটি আরো জোরদার করতে চেয়েছিলেন।

হত্যার সন্দেহভাজন, ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি হেফাজতে রয়েছে এবং পুলিশকে সে বলেছে, তিনি আবেকে টার্গেট করেছেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে রাজনীতিবিদ এমন একটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন যার প্রতি তিনি খুব ক্ষুদ্ধ বিরক্ত ছিলেন।

অন্তোষ্টিক্রিয়ায় শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীরা অংশ নেয়ার কথা থাকলেও জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে জোজোজি মন্দিরে হাজার হাজার শোকার্ত মানুষ কালো পোশাক পরিধান করে জড়ো হয়েছিলেন।

সুকাসা ইয়োকাওয়া নামের এক পরামর্শদাতা, এএফপি’কে বলেছেন,‘ আমি আমার দুঃখ কাটিয়ে উঠতে পারছি না, তাই আমি এখানে ফুল দিতে এবং প্রার্থনা করতে এসেছি,।’ আবে ‘একজন মহান দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন যিনি জাপানকে বিশ্বে মর্যাদার আসনে অধিষ্টিত করতে অনেক কিছু করেছিলেন।


অন্যান্য সংবাদ