মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

 সাকিবের প্রচারণায় মাশরাফি

রিপোর্টারের নাম : / ২১২ জন দেখেছেন
আপডেট : January 4, 2024

সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাগুরায় গেছেন মাশরাফি বিন মোর্ত্তজা। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর সাকিবের শহরে পা রাখেন সাবেক টাইগার এই অধিনায়ক। মাগুরায় পৌঁছে মাশরাফি জানান, সাকিবকে উৎসাহ দিতেই তিনি এখানে এসেছেন। নিজের প্রচার বাদ দিয়ে ছুটে আসায় বড় ভাই ম্যাশকেও ধন্যবাদ জানান সাকিব।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন সাকিব। অন্যদিকে, নড়াইল ২ আসন থেকে লড়ছেন মাশরাফি। বাইশগজে দাপুটে বিচরণের পর সদ্য রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

সর্বশেষ আজ সাকিবের টানে ছুটে গেছেন মাশরাফি। আজ বেলা ১টার দিকে সাকিবকে সঙ্গে নিয়ে ছাদ খোলা জিপে করে মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক ও ওলিগলিতে প্রচারণার অংশ নেন ম্যাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমান, আবু হায়দার রনিরা। ক্রিকেটারদেরকে দেখতে শহরের রাস্তায় ভিড় পড়ে যায়। ক্রিকেটাররা হাত নেড়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সাকিবের নৌকা মার্কায় ভোট চান তারা।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘সাকিব আমার সহ খেলোয়াড়। ও রাজনীতিতে নতুন এসেছে, উৎসাহ দিতে মাগুরায় এসেছি। সাকিব খেলার মাঠে যেমন ভাল করেছে, রাজনীতিতেও ভাল করবে।’

এদিকে, নিজের প্রচারণা বাদ দিয়ে ছুটে আসায় মাশরাফিকে ধন্যবাদ দিয়েছেন সাকিব। বলেন, ‘মাশরাফি ভাই রাজনীতিতে অনেক অভিজ্ঞ। কেননা গত ৫ বছর সংসদ সদস্য ছিলেন। তার কাছে অনেক শেখার আছে। ভাই নিজের প্রচার-প্রচারণা বাদ দিয়ে এখানে এসেছেন; এজন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটাররা একটা পরিবারের মতো। শেষ মুহূর্তে ভোটারদেরকে আরেকটু উৎসাহিত করা এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করার জন্য আজকের এই ব্যতিক্রমী প্রচারণা।’

সাকিব আরও বলেন, ‘আমি চাই বাংলাদেশের সব জেলার মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবেন। ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করা এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’


অন্যান্য সংবাদ