মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সবার আগে বাংলাদেশ, এটাই জাতীয়তাবাদের মূল ভিত্তি: গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 14, 2026
সবার আগে বাংলাদেশ, এটাই জাতীয়তাবাদের মূল ভিত্তি: গণপূর্তমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের জাতীয়তাবাদী আদর্শ। স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয়তাবাদের প্রবর্তক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের জাতীয় পরিচয়ের প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের সবচেয়ে বড় শক্তি হলো এর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি’ এটাই আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আয়োজিত ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে এ কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দল ও দেশকে প্রকৃত অর্থে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে বাংলাদেশি জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় পরিচয়, ইতিহাস, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক দর্শন, সংবিধান এবং জাতীয় দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে বিএনপির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, আজকে যারা সামনে বসে আছো, তোমরাই আগামী দিনের নেতা। তোমরাই দল ও দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সরওয়ার জাহান দোলন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানীর সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ। কর্মশালার পৃষ্ঠপোষকতায় ছিলেন স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের চেয়ারম্যান মামুনুর রশীদ, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান রাসেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক উমর ফারুক।

কর্মশালায় মাদকের বিভিন্ন ধরন, মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ বজায় রাখা এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


অন্যান্য সংবাদ