বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

এবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ। মঙ্গলবার (১২ জুলাই) লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন এই খবর প্রকাশ করেছে।

পুলিশের বরাত দিয়ে লঙ্কান গণমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার (১২ জুলাই) সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর আগে গত রাত ২টা ৪৫ মিনিটে সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে হাসপাতাল সূত্রে ওই গণমাধ্যম জানিয়েছে, আহত অবস্থায় এক নারীসহ ১০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কলম্বো ন্যাশনাল হসপিটালের (সিএনএইচ) ৭২ নম্বর ওয়ার্ডে ছয়জনকে ভর্তি করা হয়। ছয়জনের মধ্যে দুইজনকে হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে আরও দুইজন বহির্বিভাগে এখনো চিকিৎসা নিচ্ছেন।

তবে সংঘর্ষে মোট কতজন আহত হয়েছেন তা জানায়নি ডেইলি মিরর। কোনো মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে।

উল্লেখ্যত, কয়েক মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কায়। দেশটির সরকারের ব্যর্থতায় অর্থনীতিতে চলছে বিরাট মন্দা। চলছে মুদ্রাস্ফীতি। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী।

এর মধ্যে গত শনিবার দিনভর বিক্ষোভ আন্দোলনের পর হাজার হাজার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখলে নেয়। এরপর পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আগামী ২০ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।


অন্যান্য সংবাদ