মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 14, 2022

শ্রীলঙ্কায় সাংবিধানিক কাঠামো অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং এ আহ্বান জানান। জুলি চুং বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার বিরোধী। আমি আইনের শাসন বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

শ্রীলঙ্কার গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অপরিহার্য বলে মনে করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের দাবি। উন্নত ভবিষ্যতের জন্য এসব বিষয় নিশ্চিত করতে হবে।

দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দলগুলোকে একত্রে কাজ করারও আহ্বান জানান জুলি চুং। ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।


অন্যান্য সংবাদ