মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় পুনরায় খুলছে সোমবার

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় সোমবার পুনরায় খুলে দেয়া হচ্ছে। এর আগে সামরিক অভিযান চালিয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। তারা প্রেসিডেন্ট কার্যালয় ঘেরাও করে রেখেছিল।
রোববার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার থেকে অফিস আবার খোলার জন্য প্রস্তুত।
তিনি বলেন, গত ৯ মে থেকে অবরুদ্ধ থাকা অফিস ভবন এখন মুক্ত।
শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারনে বিক্ষোভকারীরা রাস্তায় নামে। তারা চলতি মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট কার্যালয় দখলে নেয়। সৈন্যরা সে সময়ের প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে উদ্ধার করে। তিনি সিঙ্গাপুর পালিয়ে যান এবং পদত্যাগ করেন।
রনিল বিক্রমাসিংহে বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন। শুক্রবার মধ্যরাতে তার নির্দেশের পর পরই সশস্ত্র সৈন্যরা প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। আন্তর্জাতিক অঙ্গনে এ অভিযান ব্যাপকভাবে সমালোচিত হয়।
সেনা অভিযানকালে অন্তত ৪৮ জন আহত এবং নয়জনকে আটক করা হয়।


অন্যান্য সংবাদ