মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 14, 2026
শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, বাকি সিদ্ধান্ত ভারতের সরকারের।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন।

আইনমন্ত্রী বলেন, বিগত ১৬-১৭ বছরে যত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে, সেসবের পেছনে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও ঘায়েল করার অভিন্ন উদ্দেশ্য ছিল। এসব বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ও প্রসিকিউশন দল যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্ত শুরু করবে।

এরপর তারা জনবল বা অন্য কোনো সহযোগিতা চাইলে সরকারের পক্ষ থেকে তা দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব মানবতাবিরোধী অপরাধের বিচার করব।
আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত নিয়ে আইনমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা থাকবে, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে যেভাবে এগিয়ে যাবে, আমরা সেখানে হস্তক্ষেপ করব না। তারা যখন প্রয়োজন মনে করবে, পদক্ষেপ নেবে।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটা তাদের বিষয়।

শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।

তিনি আরও বলেন, আপিল বিভাগে এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার (ডিলে কন্ডোন) কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি। তারাই সেই আইন করে গেছেন। আমাদের সংবিধানেও ১৯৭৩ সালে তার বাবা (শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনেছিলেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটি তাদের করা আইন।


অন্যান্য সংবাদ