শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শুধু স্কুলগামী নয়, সব শিশুই করোনার টিকা পাবে

রিপোর্টারের নাম : / ৭১ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুই করোনার টিকা পাবে। যারা স্কুলগামী তাদের টিকা স্কুলেই দেয়া হবে। আর যারা ভাসমান বা স্কুলে যায় না তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ই আগস্ট) দুপুরে বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রথমে ১২টি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত স্কুলগুলোতে এবং পরে সারাদেশে এই টিকা কার্যক্রম চলবে। তারআগে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। আগামী ২৫শে আগস্ট থেকে এই কার্যক্রম চলবে।

এর আগে, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এখনো কিছু মানুষ আছে যারা বঙ্গবন্ধুকে, জাতীর পিতাকে মানেন না। তারা জয়বাংলা বলতে দ্বিধাবোধ করেন। তারা দেশের কলঙ্ক।


অন্যান্য সংবাদ