মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

শিগগিরই ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্য সচিব

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

সম্প্রতি সাধারণ মানুষের নাগালের বাইরে গেছে ভোজ্যতেলের দাম। প্রায় দুইশ টাকা প্রতি লিটার দাম নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। এমন প্রেক্ষিতে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় শিগগিরই বাংলাদেশেও কমবে তেলের দাম।

রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের দাম কতটা কমবে, সেটি স্পষ্ট নয় বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

এসময় তেলের দাম কমার আশা প্রকাশ করে তিনি বলেন, এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারব, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।’


অন্যান্য সংবাদ