শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক / ৮৯ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বিধি-নিষেধ শিথিল করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এখনও হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট-শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্দেশনা নেই।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি রিক্রিয়েশন সেন্টার বা এ ধরনের গ্যাদারিংয়ে পারমিশন দেয়া হয় নাই।

সরকার কী চিন্তা করছে? এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। উনারা আলাপ করছেন কীভাবে কী করা যায়। আগে তো ভ্যাকসিনেশন জোরদার করছে। যাতে ছাত্রদেরও দেওয়া যায়। এটা শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে।

তবে, সংক্রমণ কমে গেলে সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্কুল পর্যায়ের আপাতত এই পরিকল্পনার মধ্যে নেই।

গতবছরের মার্চে দেশে করোনারোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

 


অন্যান্য সংবাদ