মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

লকডাউনে উপযুক্ত কারণ ছাড়া, ঘরের বাইরে বের হলে গ্রেপ্তার করা হবে: ডিএমপি কমিশনার

ইমরান হোসেন / ১৬৩ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনে’ জরুরি সেবার বাইরে কোনো ধরনের যানবাহন ঢাকায় চলতে দেওয়া হবে না। প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সরকার জরুরি সেবা বলতে যে প্রতিষ্ঠানগুলোকে বুঝিয়েছে, পণ্যবাহী গাড়িগুলোকে বুঝিয়েছে এটার বাইরে কোনো ধরনের যানবাহন আমরা এই শহরে চলতে দেবো না। কাঁচা বাজার করা, ওষুধ কেনা, কোভিড টেস্ট বা টিকা দিতে যাওয়া— এসব ক্ষেত্রে রিকশা ব্যবহার করা যাবে। তবে যন্ত্রচালিত যানবাহন ব্যবহার করতে পারবে না। ভিড় বেশি হয় জন্য কাঁচাবাজারের বেশিরভাগ দোকান আমরা রাস্তায় নিয়ে আসবো। প্রয়োজনে আধা কিলোমিটারজুড়ে নিরাপদ দূরত্বে দোকান বসানো হবে। খাবারের দোকান থেকে খাবার নিতে পারবে, কেউ বসে খেতে পারবে না। যিনি বের হন, মাস্ক না পরে কেউ যেন বের না হন সেটি আমরা নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করে বিদেশ থেকে যারা আসবেন, তাদের পরিবহনের জন্য গাড়ি ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে টিকিট ও পাসপোর্ট প্রদর্শন করতে হবে। একটু অসুবিধা হবে যদি তাকে কেউ আনতে যেতে চায়। সে ক্ষেত্রে পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখিন হতে হবে। সন্তোষজনক জবাব পেলে আমরা তাকে ছেড়ে দেবো।

সব অফিস-আদালত, শপিং মল, যে কোনো ধরনের সমাবেশ বন্ধ থাকবে। নানা অজুহাতে মানুষ রাস্তায় বের হয়, কারো উত্তরে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে তাকে আইনি ঝামেলায় পড়তে হবে। কেউ যানবাহন ব্যবহার করলে মোটর যান আইনে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ম্যাজিস্ট্রেট থাকলে জরিমানার ব্যবস্থা করা হবে। এ ছাড়া, দণ্ডবিধির ২৬৯ ধারা আমরা প্রয়োগ করবো। নিয়মিত মামলা রুজুসহ গ্রেপ্তার করে আদালতে বিচারের জন্য পাঠাবো। এটি এর আগে আমরা কখনো করিনি। এ রকম হতে পারে ডিএমপিতে প্রথম দিনে পাঁচ হাজার লোক গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করা হয়েছে। সঙ্গত কারণ ছাড়া বাইরে বের হলেই গ্রেপ্তার করবো, মামলা দেবো এবং আদালতে চালান করবো— বলেন শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ আইন প্রয়োগে যত শক্ত হবে, আপনার পরিবারের সদস্যরা তত বেশি নিরাপদ থাকবে। আমি সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাবো। পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে ফাঁকি দিতে পারবেন বা ভাইরাল করে সমালোচনার মুখে ফেলতে পারবেন কিন্তু আপনার পরিবারকে এই ঝুঁকি থেকে দূরে রাখতে পারবেন না।


অন্যান্য সংবাদ