মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রোববার বাড়তে পারে গ্যাসের দাম

রিপোর্টারের নাম : / ৫৯ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

আগামীকাল রোববার গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বিইআরসি সূত্র জানিয়েছে, গ্যাসের দাম কমবে না, বরং বাড়ানোর ঘোষণাই আসতে পারে। কারণ উত্তোলন ও বিতরণকারী কোম্পানিগুলো গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির পাশাপাশি বিতরণ মার্জিন বৃদ্ধির আবেদন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাসের দাম ১৮ শতাংশের মতো দাম বাড়তে পারে। আবাসিকে প্রি-পেইড মিটার ব্যবহারকারিদের দাম ৪৫ শতাংশ আর নন মিটার গ্রাহকদের প্রতি চুলা ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হতে পারে।

বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর ১১৭ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গত মার্চ মাসে টানা চারদিন গণশুনানি করে বিইআরসি। ওইসময় বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ২০ শতাংশ দাম বৃদ্ধির পক্ষে মতামত দেয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, গ্যাস বিতরণকারী প্রতিটি কোম্পানি লাভে রয়েছে। বর্তমান অবস্থায় জনগণের বাড়তি দাম দেওয়ার সামর্থ্য নেই। বরং বর্তমান অবস্থায় গ্যাসের দাম কমানো যায়। সরকার ভাট-ট্যাক্সসহ নানাভাবে টাকা নিয়ে যাচ্ছে। কোন কোম্পানি কত ডিভিডেন্ট দিবে সেই সিদ্ধান্তও চাপিয়ে দিচ্ছে। তারা মুনাফা তুলে দিচ্ছে আর কোম্পানিগুলো প্রকল্প বাস্তবায়নের নামে গ্রাহকের কাছে টাকা চাইছে।


অন্যান্য সংবাদ