মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে

রাহুল গান্ধীকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ফের তলব

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 14, 2022
রাহুল গান্ধীকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ফের তলব

অর্থ পাচার মামলায় গতকাল সোমবার কনগ্রেস নেতা রাহুল গান্ধীকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। দুই দফায় তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর আজ আবার তাকে আদালতে ডাকা হয়েছে। খবর এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় ৩ ঘণ্টা, দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গান্ধীকে। সোমবার রাহুল গান্ধীর ইডি দপ্তরে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে রাজপথে নামে কংগ্রেস। নরেন্দ্র মোদি প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলেছে অবস্থান-বিক্ষোভ।

এদিকে আজ আবারও রাহুল গান্ধীকে আদালতে হাজিরা দিতে বলায় দিল্লির রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। সকাল থেকেই রাহুল গান্ধীর বাসভবন, কংগ্রেস দপ্তর এবং ইডি দপ্তরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, চিদম্বরমের হাড় ভেঙে গেছে। ২০১৫ সালে ইডি এই মামলা বন্ধ করেছিল। এখন বিজেপির কাছে কিছু না থাকায়, মোদি সরকার এ ধরনের অঘোষিত জরুরি অবস্থা জারি করছে।


অন্যান্য সংবাদ