মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

‘রাশিয়াকে একঘরে করা যাবে না’

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

বারবার বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেও দমানো যাচ্ছে না রাশিয়াকে। আর দমানো যাবেও না। এই রাশিয়াকে শত চেষ্টা করেও এক ঘরে করতে পারবে না অবন্ধুসুলভ দেশগুলো। এমনটি বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রাশিয়ান গণমাধ্যম ‘তাস’ এ প্রকাশিত বৃহস্পতিবারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে পেসকভ বলেন, কেউই আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা বলছে না। যদিও তারা চাইছে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যের ক্ষেত্রে একঘরে করতে। কিন্তু শত প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়াকে একঘরে করা সম্ভব নয়।

ক্রেমলিনের মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘তারা তা পারবে না এবং তাদের পরিকল্পনা সফল হবে না। কেননা, বর্তমান বিশ্বে কোনো দেশকে একঘরে করা অসম্ভব, বিশেষ করে রাশিয়ার মতো বড় দেশকে।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করছে। মস্কোর অর্থনীতিকে দুর্বল করার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা মূলত লক্ষ্য।


অন্যান্য সংবাদ