শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীতে বাস উল্টে আহত ২০, তিন জনের অবস্থা গুরুতর

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস উলটে ২০ যাত্রী আহত হয়েছে। যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে আজ শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মাজহারুল ইসলাম বলেন, ‘বন্ধন পরিবহণের একটি বাস আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ১৭ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছে। আর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ও ঢামেকে ভর্তি রয়েছেন আরও তিন জন। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়েছেন। তবে, আমরা বাসটি জব্দ করেছি।’

আহতেরা হলো—রাফি (৭), মো. জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ পারভীন (৪৫), আব্দুর রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), আব্দুস শুকুর (২৫), রওশন (২২), নাসিমা আক্তার (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর আহত তিন জনের মধ্যে দুজন ঢাকা মেডিকেলে এবং এক জন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়া রোগীর একটি হাত কাটা পড়েছে। আর, ঢামেকে ভর্তি থাকা দুজনের হাত-পা ভেঙে গেছে।’


অন্যান্য সংবাদ