শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীতে বসবে ডিজিটাল গরুর হাট

নিজস্ব প্রতিবেদক / ১১১ জন দেখেছেন
আপডেট : July 4, 2021

এবারে আসন্ন কোরবানীর ঈদে সবাইকে অনলাইনে পশু কেনা-বেচার আহ্বান জানিয়ে ডিজিটাল পশুর হাট থেকে একটি গরু কিনেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (০৪ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-ক্যাব আয়োজিত ‘ডিএনসিসি ডিজিটাল পশুর হাট’ এর উদ্বোধন শেষে পবিত্র ঈদুল আজহায় কোরবানির উদ্দেশ্যে একটি গরু কেনেন তিনি।

এর আগে ডিজিটাল হাটের (www.digitalhaat.net) উদ্বোধন করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রায় সাড়ে তিনশ’ কোজি ওজনের একটি গরু ১ লাখ ৪৮ হাজার টাকায় কিনে নেন।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাণিজ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইক্যাব, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, বিজনেস প্রমোশন কাউন্সিল, এটুআই-একশপ প্রভৃতির সহযোগিতায় www.digitalhaat.net মার্কেট প্লেসের মাধ্যমে ডিজিটাল হাট বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এক লাখ গবাদি পশু বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ডিএনসিসি ডিজিটাল হাটের যাত্রা শুরু হলো।

আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ও একশপ এর মাধ্যমে এসক্রো পদ্ধতিতে ক্রেতা ও বিক্রেতার আস্থা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। অনলাইনে যারা গবাদি পশুকিনবেন তাদের কোনো হাসিল দিতে হবে না।

তিনি বলেন, ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় স্লটারিং হাউজে বিজ্ঞানসম্মতভাবে এবার ১ হাজার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ২৫টি ফ্রিজার ভ্যানের মাধ্যমে কোরবানি করা গবাদি পশুর গোশত যথাযথভাবে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং ‘মানবসেবা’ নামে একটি এনজিওকে চামড়া দিয়ে দেওয়া হবে।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংযুক্ত ছিলেন।


অন্যান্য সংবাদ