মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যেসব জিনিস লকডাউনে  ঘরে রাখবেন

ইমরান হোসেন / ১০০ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

করোনাভাইরাস মহামারি ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হলো লকডাউন। এসময় বাইরে বের হওয়া যাবে না। থাকতে হবে ঘরেই। যেহেতু বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেকবার বাইরে বের হতে হয়, সেহেতু লকডাউনের সময়ে কিছু সমস্যায় পড়তে হয়। কারণ অনেক প্রয়োজনীয় জিনিস আনতে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে। এই সমস্যা এড়ানো সম্ভব যদি আপনি প্রয়োজনীয় জিনিসগুলো আগেভাগে সংরক্ষণ করে রাখেন। জেনে নিন কোন জিনিসগুলো লকডাউনের সময় সংরক্ষণ করবেন-

খাবার সংরক্ষণ করুন

এসময় প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করুন। শুকনো খাবার যেমন চাল, আটা, ময়দা, ডাল, ছোলা, চিড়া, মুড়ি ইত্যাদি রাখুন অন্তত ১৪ দিনের জন্য। ক্যান বা টিনের কৌটাজাত খাবারও সংরক্ষণ করতে পারেন। ফল ও সবজি কিনে রাখুন অন্তত সপ্তাহ দুইয়ের জন্য। ধুয়ে, কেটে রাখলে ফ্রিজে এঁটে যাবে সহজেই। সকালে সহজ নাস্তা চাইলে ফ্রোজেন ফুড রাখতে পারেন। আলু, পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন মশলা রাখুন হাতের কাছে। জুস কিংবা দুধ কেনার আগে তার মেয়াদ দেখে কিনুন। ড্রাই ফ্রুটস রাখতে পারেন যেমন- খেজুর, বিভিন্ন বাদাম, কিশমিশ ইত্যাদি। চা-কফি পানের অভ্যাস থাকলে সেসবও রাখুন বাড়িতে।

ওষুধ সংরক্ষণ

এসময় খাবারের পরেই যে জিনিসটির বেশি দরকার হতে পারে, তা হলো ওষুধ। আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খেয়ে থাকেন, তবে সেসব ওষুধ কিনে এনে রাখুন। এছাড়াও ফার্স্টএইড বক্সে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম রেখে দিন। তবে মনে রাখবেন, কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়। তাই নিজেই নিজের চিকিৎসা করতে যাবেন না, বরং ওষুধ খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।

মাস্ক রাখুন সংগ্রহে

যদিও এখন বাইরে বের হওয়া যাবে না, তবে প্রয়োজনীয়তা দেখা দিতে পারে যেকোনো সময়। অথবা বাড়িতে কেউ অসুস্থ হলেও মাস্ক পরে থাকতে হবে সবাইকে। তাই মাস্ক কিনে রাখুন। অল্প কয়েকটি না রেখে বেশি করে কিনে রাখুন যেন মাস্কের ক্ষেত্রে সংকট দেখা না দেয়। মাস্ক ব্যবহারের পর নিয়ম মেনে তা পরিষ্কার করুন অথবা ফেলে দিন।

শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র

শিশুর চাহিদা বড়দের মতো নয়। তাদের পছন্দের খাবারও তাই অনেকটা আলাদা। সামর্থ্য থাকলে এবং সম্ভব হলে তাদের পছন্দের খাবারগুলোও কিনে রাখুন। শিশুর জন্য দুধ, খাবার, ডায়াপারসহ তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে রাখুন। এর বাইরে শিশু অপ্রয়োজনীয় কোনোকিছুর জন্য জিদ করলে তাকে বুঝিয়ে বলুন।

স্যানিটাইজার কিনে রাখুন

সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজার অন্যতম জরুরি পণ্য। বাড়িতে পর্যাপ্ত স্যানিটাইজার রাখুন। পুরো বাড়ি জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক কিনে রাখুন। প্রয়োজনীয় সাবান, হ্যান্ডওয়াশ, ডিটারজেন্ট, শ্যাম্পু, টুথপেস্ট সবই রাখুন বাড়িতে। কারণ এখন বারবার বাইরে যাওয়া সম্ভব হবে না। এ ধরনের জিনিসগুলো অবশ্যই শিশুর নাগালের বাইরে রাখবেন।

 


অন্যান্য সংবাদ