বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

যুক্তরাষ্ট্রে কমলো মানুষের গড় আয়ু : রিপোর্ট

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু প্রায় দুই বছর কমে গেছে। মহামারির আগের বছর গুলোতে দেশটিতে যে স্থিতিশীলতা বজায় ছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেক্ষেত্রে ব্যাপক নেতিবাচক পরিবর্তন ঘটায় তা মানুষরে গড় আয়ুর ওপর ফেলেছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ন্যাশনাল ভাইটাল স্ট্যাটিস্টিকস রির্পোটের উদ্ধৃতি দিয়ে বুধবার ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
২০১৯ সালের জাতীয় গড় আয়ুর তুলনায় ২০২০ সালে তা এক বছর আট মাস কমে যায়। এর আগের বছরগুলোতেও দেশটিতে মানুষের গড় আয়ুর ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়। ২০২০ সালে আমেরিকান নাগরিকদের গড় আয়ু দাঁড়ায় ৭৭ বছর।
রির্পোট অথোরদের বরাত দিয়ে বলা হয়, ‘কোভিড-১৯ ও দুর্ঘটনাবশত: ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমে গেছে।’
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে নিউইয়র্কে ২০২০ সালে মানুষের গড় আয়ুর সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায়। যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে নিউইয়র্কে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটে। এ অঙ্গরাজ্যের মানুষের গড় আয়ু ২০১৯ সালের গড় আয়ু থেকে তিন বছর হ্রাস পেয়ে ২০২০ সালে তা ৭৭.৭ বছর দাঁড়ায়।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংগঠনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাস চলাকালে বিশ্বের উন্নত অধিকাংশ দেশের মানুষের গড় আয়ু কমে যেতে দেখা যায়।


অন্যান্য সংবাদ