শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবার ইরানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টারের নাম : / ১৮৬ জন দেখেছেন
আপডেট : January 18, 2024

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে প্রতিবেশী দেশে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। বালুচিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দুদিন যেতে না যেতেই এই হামলা চালালো পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানের সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালিয়েছে পাকিস্তান।

ইরানি সংবাদমাধ্যমগুলো বলেছে, এই হামলায় চার শিশু এবং তিন নারী নিহত হয়েছেন।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ধারাবাহিকভাবে ‘অত্যন্ত সমন্বিত ও নির্ভুল সামরিক হামলা’ পরিচালনা করেছে এবং অভিযান চলাকালে বেশ কয়েকজন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘মার্গ বার সরমাচার’।
এর আগে, গত মঙ্গলবার ইরান-সীমান্তবর্তী পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পঞ্জগুরে ক্ষেপণাস্ত্র জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ‘সদরদপ্তরে’ হামলা চালায় তেহরান। এতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন।
এ ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সেই সঙ্গে, তেহরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দেয় ইসলামাবাদ।

ইরানের দাবি, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতেই ওই হামলা চালানো হয়েছিল। কারণ জইশ আল আদলের মদতে ইরানে একাধিকবার হামলা হয়েছে। তার জবাব দিতেই বালুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এশিয়ার এ দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।


অন্যান্য সংবাদ