শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মেয়ে নিয়ে মন্দিরে প্রিয়াঙ্কা

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মেয়ে মালতি মারিকে নিয়ে এবার মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেন। ভক্তিভরে পূজা দেওয়া থেকে শুরু করে সমস্ত উপাচার মানাসহ সব আনুষ্ঠানিকতা করেছেন দেশি ‘গার্ল খ্যাত’ এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছে তার পূজা দেওয়ার ছবি। প্রিয়াঙ্কা চোপড়া নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তার ও ছোট্ট মালতির ছবি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই, প্রথমবার স্বামী নিক ও কন্য়া মালতিকে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর ১৫ই জানুয়ারি প্রিয়াঙ্কার কোলে এসেছিল কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় সন্তানের জন্মের খবর দিয়েছিলেন। এরপর যখন প্রথমবার সন্তান হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন প্রিয়াঙ্কা, সেই সসময়, সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। শুধু মা-বাবা হওয়ার খবরটুকুই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

তারপর ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।’ পোস্টে ট্যাগ করেছিলেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে। একই পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী, গায়ক নিক জোনাস। তিনিও পোস্টে স্ত্রী প্রিয়াঙ্কাকে ট্যাগ করেছিলেন।


অন্যান্য সংবাদ