মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মুরাদনগরে কৃষক খোকন হত্যার প্রধান আসামী আটক

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি। / ৫৭ জন দেখেছেন
আপডেট : February 2, 2023

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের কৃষক আব্দুল বারেক ওরফে খোকন মিয়া (৬২) হত্যা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন (৪৭) কে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। নিহত খোকন মিয়া (৬২) মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বুধবার রাতে কুমিল্লা কোতোয়ালী থানার মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস।
প্রসঙ্গত ২০২২ সালের ১৮ ডিসেম্বর রাতে উপজেলার ১৪নং নবীপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের কৃষক খোকন মিয়ার বাড়ির পাশের জমি থেকে রাতে ভেকু দিয়ে মাটি নিয়ে যাচ্ছিল গিয়াস উদ্দিন। এতে বাঁধা প্রদান করায় খোকন মিয়াকে বেলচা দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথেই তাহার মৃত্যু হয়।
এঘটনায় নিহত খোকন মিয়ার ছেলে আবদুল কাইয়ূম বাদী হয়ে গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই গিয়াস উদ্দিন ও অন্যান্য আসামীরা আত্মগোপনে থাকেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতারপূর্বক বৃহষ্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


অন্যান্য সংবাদ