শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মিলাদ থেকে বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৬২ জন দেখেছেন
আপডেট : October 31, 2021

রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল থেকে বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটকের অভিযোগ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক দাবি করেন, রোববার দুপুরে তেজগাঁও এলাকার নাখালপাড়ার নিখোঁজ বিএনপির নেতা সুমনের বাসায় মিলাদ মাহফিল করতে এবং তার অসুস্থ মাকে দেখতে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য বাসা ঘেরাও করে রাখে। তখন তাকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মীকে বাসার মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেনসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আমিনুল হক বলেন, আমরা এখন গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এসেছি। এ বিষয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরব। তবে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তেজগাঁও থানার পুলিশের এক কর্মকর্তা বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে আমরা সেখানে যাই। বৈঠকের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭-৮ জনকে আটক করে এনেছি।


অন্যান্য সংবাদ