বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

মালিতে বোমা হামলায় ২ শান্তিরক্ষী নিহত

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শান্তিরক্ষী। মঙ্গলবার সকালে দেশটির টেসালিট গ্রাম ও গাও শহরের মধ্যবর্তী সড়কের পাশে পুঁতে রাখা ইম্প্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আজ (বুধবার) এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, হতাহতরা মিশরের নাগরিক। তারা মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি-মিনুজমা’ এর শান্তিরক্ষী পদে নিযুক্ত ছিলেন।

আল-জাজিরা আরও জানায়, পশ্চিম আফ্রিকার এদেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো আক্রমণ বাড়ানোয় এবং বহু এলাকা দখল করায় সম্প্রতি মালিতে নিরাপত্তাহীনতা বেড়েছে। গতমাসে দেশটির মোপ্তি অঞ্চলের দিয়াল্লাসাগৌ, দিয়াওয়েলি এবং ডেসাগৌ গ্রামে ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়।

এর আগে গতবছর ডিসেম্বরে মালিতে বোমা হামলায় জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৩ জন। একই বছরের অক্টোবরে সন্ত্রাসীদের হামলায় মালিতে এক শান্তিরক্ষী মারা যায়।

এপ্রিলে দেশটির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় চার শান্তিরক্ষী নিহত হন। জুন মাসে ওই একই অঞ্চলে গাড়ি বোমা হামলায় আহত হন জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দায়িত্বপালন করতে গিয়ে ২০১৩ সাল থেকে এপর্যন্ত দেশটিতে ২৩০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।


অন্যান্য সংবাদ