বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

মালদ্বীপে বিপাকে পড়েছেন গোটাবায়া রাজাপাকসে

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে আপাতত মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাতে একটি সামরিক ফ্লাইটে করে মালদ্বীপে পাড়ি জমান তিনি।

তবে, মালদ্বীপে পালিয়েও বিপাকে পড়েছেন গোটাবায়া রাজাপাকসে। মালদ্বীপবাসী ও শ্রীলঙ্কার প্রবাসীরা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহের বাড়ির সামনে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি—শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে মালদ্বীপ থেকে বের করে দেওয়া হোক।

আজ বুধবার মালদ্বীপের টিভি চ্যানেলের প্রধান ডেইলি মিররকে এ তথ্য জানিয়েছেন। খবর দি ইকোনমিক টাইমসের।

এদিকে, শ্রীলঙ্কায় আজ বুধবার সকাল থেকে আবার নতুন করে জনরোষের ছবি সামনে আসছে। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জারি হয়ে গেছে জরুরি অবস্থা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রয়টার্স বলছে—জরুরি অবস্থার ঘোষণার ফলে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটিকে আরও বিক্ষোভের দিকে ঠেলে দিয়েছে।

বিক্রমাসিংহের গণমাধ্যম বিষয়ক সচিব দিনুক কলম্বেজ বলেছেন, ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী (দেশব্যাপী) জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিম প্রদেশে কারফিউ জারি করেছেন।’


অন্যান্য সংবাদ