বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় আইএস নেতা নিহত

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 13, 2022
মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় আইএস নেতা নিহত

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার ওই হামলা হয়। নিহত ওই আইএস নেতার নাম মাহের আল আগাল।

সিরিয়ার জিন্দাইরিস এলাকার কাছে মোটরসাইকেলে যাওয়ার সময় ড্রোন হামলায় মঙ্গলবার তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন। ড্রোন হামলায় মাহের আল আগালের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

এ হামলায় মাহের আল আগালের শীর্ষস্থানীয় উপদেষ্টাদের একজন গুরুতর আহত হয় বলেও জানিয়েছেন ডেভ ইস্টবার্ন।

এদিকে সিরিয়ান সিভিল ডিফেন্স ফোর্স জানিয়েছে, আলেপ্পোর অদূরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। তবে হামলায় কারা হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


অন্যান্য সংবাদ