শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাঝ নদীতে ফেরিতে আগুন, হতাহত নেই

মুন্সিগঞ্জ সংবাদদাতা / ৫৮ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরিতে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শনিবার (১১ই জুন) সকাল সোয়া ৫টার দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ছেড়ে মাঝিকান্দি যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লাগে। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫ থেকে ৪০টি গাড়ি ও যাত্রী নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি সোয়া ৫টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


অন্যান্য সংবাদ