শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাগুরায় ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৪

মাগুরা প্রতিনিধি / ৬৪ জন দেখেছেন
আপডেট : October 15, 2021

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বে মাগুরা সদর উপজেলায় ২ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ জগদল গ্রামে সংঘর্ষ হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন— সবুর মোল্যা (৬০), তার আপন ভাই কবির মোল্যা (৫৫), তাদের চাচাতো ভাই রহমান মোল্যা (৫০) ও ইমরান মোল্যা (৪০)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জগদল ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য নজরুল হোসেন। আসন্ন নির্বাচনে সৈয়দ আলী নামে এক ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ বিকেলে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল আহসান জানিয়েছেন, ‘আহত আরও কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কজনক।’

এ ঘটনার পর থেকে নজরুল হোসেন ও সৈয়দ আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সূত্র জানিয়েছে, সংঘর্ষের পরে তারা দুজনই আত্মগোপন করেছেন।


অন্যান্য সংবাদ