মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝাড়খণ্ডে সহিংসতায় নিহত ২

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেত্রী নূপুর শর্মার কটূক্তির প্রতিবাদে সমাবেশ চলার সময় ঝাড়খণ্ডের রাচিতে সহিংসতায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে। খবর এনডিটিভি।

বিক্ষোভকারীরা প্রতিবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে দুজনের মৃত্যু হয়। বাকীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাচির পুলিশ প্রধান আংশুমান কুমার। তিনি বলেন, গুলিতে ওই দুই ব্যক্তি প্রথমে আহত হয়। পরে তাদের মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাচির প্রতিবাদকারীরা পাথর ছুড়তে শুরু করার পর পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে।

শুক্রবার রাচির প্রধান সড়কে বড় ধরনের এক সমাবেশে নূপুর শর্মা ও দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নভিন জিন্দালের বিরুদ্ধে শ্লোগান ওঠে; নবীকে নিয়ে মন্তব্যের জেরে জিন্দালও দল থেকে বহিস্কৃত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাচির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার ভারতের অন্তত নয়টি রাজ্যের বেশ কয়েকটি শহর বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে হওয়া বিশাল বিশাল প্রতিবাদ সমাবেশ প্রত্যক্ষ করেছে।


অন্যান্য সংবাদ