শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারী বৃষ্টি হবে ২ দিন, নৌ বন্দরে সতর্ক সংকেত

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

শনিবার (২৭ আগস্ট) থেকে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কমে এলেও বৃষ্টির এ ধারা চলবে আরও দুই দিন। রবিবার (২৮ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় এ কথা বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপর এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে-সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণদক্ষিণ দিক থেকে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই নৌ বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানায়, সোমবার সকাল পর্যন্ত দিনের তাপমাত্রা আরও কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৩ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবনতা আরও বাড়তে পারে বলেও জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তে বৃষ্টি হচ্ছে। দক্ষিণের বরিশাল ও খুলনা অঞ্চলে এবং উত্তরের রংপুর অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে। দক্ষিণের দিকে বৃষ্টির ধারা একটু কমে আসবে। তবে উত্তরে রেশ থাকবেই। বৃষ্টির এই ধারা আর এক থেকে দুদিন থাকতে পারে।

রাজধানীতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। সামান্য বৃষ্টিও হয়েছে তবে গরম কমছে না।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় রংপুরে, ১০৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুর ও রাঙামাটিতে।


অন্যান্য সংবাদ