মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভারত মহাসাগরে আছড়ে পড়েছে চীনের রকেট

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : July 31, 2022
ভারত মহাসাগরে আছড়ে পড়েছে চীনের রকেট

চীন স্পেস স্টেশন তৈরির জন্য ‘লং মার্চ ৫ বি’ নামে রকেটে কিছু বৈজ্ঞানিক সামগ্রী মহাকাশে পাঠিয়েছিল। চীনের সেই রকেটটি শনিবার ভারত মহাসাগরে আছড়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, চীন রকেট প্রত্যাবর্তনের গতিপথের তথ্য জানায়নি। কিন্তু রকেটের ধ্বংসাবশেষ কোথায় আছড়ে পড়বে সেটা জানা প্রয়োজন ছিল।

যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড বলছে, স্থানীয় সময় শনিবার বেলা ১২টা ৪৫ মিনিটে চীনের রকেট ভারত মহাসাগরে প্রবেশ করে।

নাসার প্রশাসক বিল নেলসন বলেন, মহাকাশযান প্রেরণকারী দেশগুলোকে প্রতিষ্ঠিত সর্বোত্তম নিয়ম অনুসরণ করা উচিত। ধ্বংসাবশেষের প্রভাবে সম্ভাব্য ঝুঁকি নির্ণয়ে অগ্রিম তথ্য শেয়ার করা উচিত।

যুক্তরাষ্ট্র সরকারের ফান্ডে পরিচালিত মহাকাশ কর্পোরেশন বলছে, ২২.৪ টন ওজনের চীনা রকেটের অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে পুনঃপ্রবেশ করতে দেওয়া হঠকারী কাজ।

চলতি সপ্তাহে বিশ্লেষকরা বলেছিলেন, চীনের রকেটের বডি বায়ুমন্ডলে মিলে যাবে। তবে রকেটের কিছু অংশ ২২শ কিলোমিটার এলাকাজুড়ে অগ্নিবৃষ্টির মতো পড়বে।

যদিও ভারত মহাসাগরে রকেটের ধ্বংসাবশেষ পতিত হওয়া নিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি। তবে সপ্তাহের শুরুর দিকে চীন জানায়, তারা নিবিড়ভাবে রকেটের ধ্বংসাবশেষের পথ অনুসরণ করবে। এটাতে কোনো ঝুঁকি নেই বলেও জানায় চীন।

২০২০ সালের মে মাসে চীনের লং মার্চ ৫বি’র টুকরো আইভেরি কোস্টে অবতরণ করেছিল। এর ফলে পশ্চিম আফ্রিকার দেশটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।


অন্যান্য সংবাদ