মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভারতে রাশিয়ার তেল রপ্তানি বেড়েছে ৫০ গুণ

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

উল্কার গতিতে ভারতে বাড়ছে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি। গত এপ্রিল থেকে দেশটিতে রুশ জ্বালানি পণ্যটি রপ্তানি বেড়েছে ৫০ গুণ। বৃহস্পতিবার (২৩ জুন) কেন্দ্রীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

ভারতীয় প্রভাবশালী ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, এসময়ে ভারতে রাশিয়ার তেল রপ্তানি ১০ শতাংশ বেড়েছে। এর মধ্যে ৪০ শতাংশ রুশ জ্বালানি পণ্যটি আমদানি করেছে ভারতীয় বেসরকারি পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি।

ভারতে তেল রপ্তানিতে গত মাসে সৌদি আরবকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ হয় রাশিয়া। এখন কেবল তাদের সামনে রয়েছে ইরাক। গত মে মাসে রাশিয়া থেকে মোট ২৫ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আমদানি করে ভারতের পরিশোধনকারী সংস্থাগুলো।

বিশ্বের তৃতীয় শীর্ষ তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা বিশ্বের দেশগুলো।

ফলে বিকল্প বাজার অনুসন্ধান করছে রুশ কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে স্বল্প সময়ে ভারতে তেল রপ্তানি বাড়িয়েছে তারা।

ইউক্রেন সংকটে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়েছে ব্যাপক। এ অবস্থায় নিষেধাজ্ঞার মুখে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সুযোগটাই নিচ্ছে ভারত। কম দামে কিনে খুব সহজে দেশের চাহিদা পূরণ করছে তারা।


অন্যান্য সংবাদ